Pakistani YouTube Channels Banned in India Full List: কোন কোন পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে খোলা যাবে না? দেখুন সম্পূর্ণ তালিকা
ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচার চালানোর অভিযোগে পাকিস্তানের মোট ১৬টি ইউটিউব চ্যালেনের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সোমবার, ২৮ এপ্রিল কেন্দ্রের মোদী সরকারের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
নয়াদিল্লি, ২৮ এপ্রিলঃ পাকিস্তানিদের জন্যে ভারতের দরজা সব দিক থেকে বন্ধ করে দিচ্ছে ভারত সরকার। পাক নাগরিকদের ভিসা বাতিলের পর এবার পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ ঘোষণা করল মোদী সরকার। ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচার চালানোর অভিযোগে পাকিস্তানের মোট ১৬টি ইউটিউব চ্যালেনের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে (Pakistani YouTube Channels Banned)। সোমবার, ২৮ এপ্রিল কেন্দ্রের মোদী সরকারের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ভিত্তিতে পাক ইউটিউব চ্যানেলগুলো ভারতে বাতিল করা হয়েছে বলা জানা যাচ্ছে।
ভারতে নিষিদ্ধ পাকিস্তানি ইউটিউব চ্যানেলঃ
সরকারের অভিযোগ, পহেলগামে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে পাক ইউটিউব চ্যানেলগুলো ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং উস্কানিমূলক খবর ছড়াচ্ছে। যা ভারতবাসীর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে পাক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে।
যে ১৬টি পাক-ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছেঃ
১: ডন নিউজ
২: ইরশাদ ভাট্টি
৩: সামা টিভি
৪: এআরওয়াই নিউজ
৫: বোল নিউজ
৬: রাতার
৭: দ্য পাকিস্তান রেফারেন্স
৮: জিও নিউজ
৯: সামা স্পোর্টস
১০: জিএনএন
১১: উজাইর ক্রিকেট
১২: উমর চিমা এক্সক্লুসিভ
১৩: আসমা শিরাজি
১৪: মুনিব ফারুগ
১৫: সুনো নিউজ
১৬: রাজি নামা
গত মঙ্গলবার, ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর হামলা (Pahalgam Terrorist Attack) চালায় পাকিস্তানি জঙ্গিরা। নাম-ধর্ম জিজ্ঞাসা করে নির্মমভাবে ২৫ জন পর্যটকদের গুলি করে খুন করেছে জঙ্গিরা। খুন হয়েছেন এক স্থানীয় সহিস। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম কূটনীতিক ব্যবসা বন্ধ করেছে ভারত সরকার। পাক নাগরিকদের ভিসা বাতিল (স্বল্পমেয়াদি) করে তাঁদের অবিলম্বে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে মোদী সরকার। এবার পাকিস্তানি ইউটিউব চ্যালেনের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 11:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

