Nuh Violence: থমথমে নুহ-তে মোতায়েন আধা সেনা, গত ২৪ ঘণ্টায় দায়ের ৪টি FIR, জানালেন SP

Nuh SP (Photo Credit: ANI/Twitter)

৩১ জুলাইয়ের উত্তেজনার পর এখনও থমথমে নুহ। এখনও পর্যন্ত নুহ থেকে নতুন করে কোনও সংঘর্ষের খবর আসেনি। এমনই জানালেন নুহ-এর পুলিশ সুপার বরুণ সিংলা। নুহ-এর পুলিশ সুপার জানান, সেখানে আধা সেনা মোতায়েন রয়েছে। প্রত্যেকটি জায়গায় চলছে আধা সেনার মার্চ। দিন, রাত ২৪ ঘণ্টা নুহ (Nuh) জেলার উপর নজর রাখা হয়েছে বলে পুলিশ সুপার জানান। ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে হরিয়ানার নুহ। তবে গত ২৪ ঘণ্টায় ৪টি নতুন এফআইআর দায়ের হয়েছে বলে সেখানকার পুলিশ সুপার জানান।

আরও পড়ুন: Nuh Violence: থমথমে নুহ, গুরুগ্রাম ছাড়তে চাইছেন পরিযায়ীরা, ফিরতে চাইছেন নিজের রাজ্যে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement