JEE Main Result 2022: জয়েন্টে মেনে ১৪ জন পেলেন একশোয় একশো
জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ১ পরীক্ষার ফল প্রকাশিত হল। এই পরীক্ষায় দেশের ১৪জন পরীক্ষার্থী একশোর মধ্যে একশো পেলেন।
নতুন দিল্লি, ১১ জুলাই: জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ১ পরীক্ষার ফল প্রকাশিত হল। এই পরীক্ষায় দেশের ১৪জন পরীক্ষার্থী একশোর মধ্যে একশো পেলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)আজ, সোমবার ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স মেন ২০২২ সেশন ১ (JEE Mains 2022 session 1 Result) পরীক্ষার ফল প্রকাশ করেছে। তাতে দেখা গেল ১৪ জন পরীক্ষার্থী পুরো ১০০ শতাংশ নম্বর পেয়েছে।
পরীক্ষার্থীরা এনটিএ (NTA)-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে আবেদন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে ফলাফল দেখা যাচ্ছে। আরও পড়ুন-পুলিশ কনস্টেবলের থাপ্পড়ে নাবালকের নাক থেকে ঝড়ল রক্ত, ভিডিও ঘিরে রাজধানীতে শোরগোল
দেখুন টুইট
এনটিএ ইতিমধ্যেই জেইই মেন ২০২২ সেশন ২ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শেষ করেছে। সেশন ২ পরীক্ষা নেওয়া হবে ২১-৩০ জুলাই পর্যন্ত। জেইই মেন-র রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী প্রার্থীদের একটি আবেদন ফি দিতে হবে। তবে, সংরক্ষিত বিভাগের জন্য ছাড় রয়েছে।