UG NEET: নিট ইউজি পরীক্ষায় জালিয়াতি! তিন অভিযুক্তকে গ্রেফতার

স্পেশাল টাস্ক ফোর্স নয়ডা থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে, যারা টাকার বিনিময়ে প্রার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়ার দাবি করে।

Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লি: ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ছিল গতকাল। রবিবার দেশজুড়ে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি (NEET UG) প্রবেশিকা পরীক্ষায় বসেছে ২২ লক্ষ ৭০ হাজারেরও বেশি পড়ুয়া ৷ উত্তরপ্রদেশে নিট পরীক্ষা নিয়ে জালিয়াতির খবর সামনে এসেছে। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) নিট ইউজি এবং অন্যান্য পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রকের তিনজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের অফিস সেক্টর-৩ নয়ডা থানা ফেজ-১ এলাকার অধীনে অবস্থিত। আরও পড়ুন: UP Shocker: মদ খেতে বারণ করায় ছেলে ও পুত্রবধূকে গুলি করলেন অবসরপ্রাপ্ত হোমগার্ড, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, নিট ইউজি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পরিবারের কাছে পরীক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লোভ দেখিয়ে টাকা দাবি করা হয়। এই তথ্য পাওয়ার পর, স্পেশাল টাস্ক ফোর্স নয়ডা টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের নাম বিক্রম কুমার সাহ, ধর্মপাল সিং এবং অনিকেত কুমার।

তিন অভিযুক্তকে গ্রেফতার

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement