Uttar Pradesh: বিয়ে বাড়িতে নামল শোকের ছায়া, বরযাত্রীর নাচগানের মাঝে মারধর, খুন কিশোর
বিচারের দাবিতে সিকন্দরপুরে গোরাখপুর-বালিয়া হাইওয়ে জুড়ে বসে বিক্ষোভ দেখায় ছেলের বাড়ির লোকজন।
বিয়ের অনুষ্ঠান ঘিরে তুমুল বচসা। বিয়ে বাড়িতে নামল শোকের ছায়া। উত্তরপ্রদেশের বালিয়ায় এক বিয়ে বাড়িতে বরযাত্রীর নাচগানের সময়ে অন্য একদলের সঙ্গে অশান্তি বাধে। শুরু হয় হাতাহাতি। মারপিটের মাঝে ১৫ বছর বয়সী কিশোর আহত হয়। গুরুতর চোট পায় পাত্রের আরও এক আত্মীয়। দুজনকে দ্রুত উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয়। কিশোর খুনের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিচারের দাবিতে সিকন্দরপুরে গোরাখপুর-বালিয়া হাইওয়ে জুড়ে বসে বিক্ষোভ দেখায় ছেলের বাড়ির লোকজন। যান চলাচলে যাতে কোনরকম ব্যঘাত না ঘটে তার জন্যে স্থানীয় পুলিশ প্রশাসন এসে হাইওয়ে থেকে বিক্ষোভকারীদের উঠে গাড়ি চলাচল সচল করে।
আরও পড়ুনঃ লখনউ-দিল্লি হাইওয়েতে খুন হলেন সাংবাদিক, ভোররাতে পরপর গুলি চালাল আততায়ী
বিয়ের অনুষ্ঠানে শোকের ছায়াঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)