Tamil Nadu: কলেজ ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, তদন্তে পুলিশ
পুলিশ সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করেছে...
নয়াদিল্লি: তামিলনাড়ুর চিত্রা আন্তর্জাতিক বিমানবন্দরের (Chitra International Airport) কাছে তিনজন ব্যক্তি এক কলেজ ছাত্রীকে অপহরণ (Kidnapped) করে গণধর্ষণ করেছে। পুলিশ তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ সূত্রে খবর, ছাত্রী তাঁর পুরুষ বন্ধুর সাথে একটি গাড়িতে বসে ছিলেন। তখন তিন সদস্যের একটি দল তাঁদের উপর হামলা করে। তারা বন্ধুটিকে মারধর করে আহত করে, তারপর ছাত্রীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। তারপর তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পুলিশ সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করেছে, তাঁর আহত বন্ধু কোয়েম্বাটুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আরও পড়ুন: Chennai Beach Accident: সমুদ্রে স্নান করতে গিয়ে বিপত্তি, বন্ধুকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন ৪ তরুণী
কলেজ ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Advertisement
Advertisement
Advertisement