Stampede in Bihar: বিহারে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত্যু দুই মহিলা ভক্তের, আহত একাধিক

অচৈতন্য অবস্থায় দুই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানান। ধর্মীয় অনুষ্ঠানে পুণ্যার্জনের আসায় পদদলিত হয়ে বেঘোরে দুই মহিলার মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বিহারের (Bihar) চাপরা শহরে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত (Stampede) মৃত্যু হল দুই মহিলা ভক্তের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার মস্তি চক এলাকায় 'গায়ত্রী যজ্ঞ'-এর জন্য কয়েকশো ভক্ত জড়ো হয়েছিল সেখানে। 'যজ্ঞ'-র গেট খোলার সঙ্গে সঙ্গে ভক্তরা বেপরোয়াভাবে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। চলে প্রবল ধাক্কাধাক্কি। জেলা প্রশাসনের তৎপরতায় আহতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। অচৈতন্য অবস্থায় দুই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানান। ধর্মীয় অনুষ্ঠানে পুণ্যার্জনের আসায় পদদলিত হয়ে বেঘোরে দুই মহিলার মৃত্যু হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement