Haryana: ৩ জন স্কুলছাত্রকে পিষে দিল পুলিশের গাড়ি, ২ জন পড়ুয়া নিহত ও তৃতীয় ভাই গুরুতর আহত
স্থানীয়রা অভিযোগ করেছেন অভিযুক্ত পুলিশ মদ্যপান করে ছিলেন।
নয়াদিল্লি: হরিয়ানার (Haryana) পালওয়ালে পুলিশের গাড়ির ধাক্কায় ২ জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। সূত্রে খবর, সোমবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে, যখন শিশুরা স্কুল থেকে তাদের বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। তাদের সঙ্গে তাদের দাদু আস মহম্মদও ছিলেন। ধাক্কা লাগার পর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে, দুই ভাইকে মৃত ঘোষণা করা হয়। তাদের তৃতীয় ভাই মহাম্মদ আরজান (৭) গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা অভিযোগ করেছেন যে চালক মদ্যপান করে ছিলেন। পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি ইউনিফর্ম পরে ছিলেন এবং তাঁর নতুন কেনা গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনার তদন্ত চলছে। আরও পড়ুন: Indore Road Accident: ইন্দোরে বেসামাল লরির ধাক্কায় প্রাণ গেল ২ বাইক আরোহীর, আহত অবস্থায় হাসপতালে ভর্তি অনেকে
স্কুলপড়ুয়াদের পিষে দিল পুলিশ
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement