Lucknow Airport: সৌদি আরব থেকে আসা বিমানের চাকায় আগুন

২৫০ জন যাত্রীর সকলেই নিরাপদে রয়েছেন।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লি: উত্তর প্রদেশের রাজধানী লখনউতে (Lucknow) একটি বিমানের চাকায় আগুন (Fire) ধরে গিয়েছে। রবিবার সকালে লখনউ আমাউসি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সি-ওয়েতে যাওয়ার সময়, সৌদি আরব (Saudi Arabia) এয়ারলাইন্সের বিমানের বাদিকের চাকা থেকে স্ফুলিঙ্গ এবং ঘন ধোঁয়া বের হতে শুরু করে। বিমানটি হজযাত্রীদের নিয়ে জেদ্দা থেকে ফিরেছিল। স্ফুলিঙ্গ ধরা পড়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ফোম এবং জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর বিমানে থাকা ২৫০ যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। আরও পড়ুন: Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?

২৫০ যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement