Gujarat: বেসরকারি সংস্থার নির্মীয়মান দেওয়াল ভেঙে ৭ জনের মৃত্যু, আটকে অসংখ্য মানুষ, বাড়তে পারে মৃতের সংখ্যা
গুজরাটের একটি বেসরকারি সংস্থার দেওয়াল আচমকাই ভেঙে মৃত্যু হল ৭ জনের। আটকে রয়েছে কমপক্ষে ২-৩ জনের মতো মানুষ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১.৪৫-এ ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানা (Mehsana District) জেলার কডি তালুকার জসলপুর এলাকায়। আহতদের মধ্যে একজন ১৯ বছরের কিশোরও রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। জানা যাচ্ছে, এদিন সকালে ওই দেওয়ালের কাজ করছিলেন জনা দশেক শ্রমিক। তখনই আচমকা সেই তাঁদের ওপর ভেঙে পড়ে। আর তাতেই মৃত্যু হয় ৭ জনের। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই তদন্তচ শুরু করে দিয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Bihar Shocker: ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Bareilly: বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে বিপাকে পাক মহিলা, তদন্ত শুরু করেছে পুলিশ
Donald Trump: ইরানকে ধ্বংসের চরম হুমকি ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টকে পাত্তা না দিয়েই যুদ্ধে মরিয়া ইজরায়েল!
Israel vs Iran: ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলের নিখুঁত হামলার পর ঠিক কী হয়েছিল! দেখুন ভিডিও
Advertisement
Advertisement
Advertisement