World Wildlife Day 2025: বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে সাসান গির সফর করবেন নরেন্দ্র মোদী

বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ভিদকুল রক্ষায় সচেতনতা তৈরিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়।

Narendra Modi (Photo Credit: X/PTI)

নয়াদিল্লি: আজ ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’। প্রতি বছর ৩ মার্চ দিনটিকে বিশ্ব বন্যপ্রাণ দিবস (World Wildlife Day 2025) হিসেবে পালন করা হয়। ১৯৭৩ সালের ৩ মার্চ বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিদের রক্ষা করার উদ্দেশ্যে 'CITES' নামের একটি সংস্থা গঠিত হয়েছিল। সেই 'CITES'-এর প্রতিষ্ঠা দিনটির স্মরণেই ৩ মার্চ তারিখটি বিশ্ব বন্যপ্রাণী দিবস রূপে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৩ সালে জাতিসংঘ ৩ মার্চ দিনটিকে বিশ্ব বন্যপ্রাণ দিবস হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ভিদকুল রক্ষায় সচেতনতা তৈরিতে দিবসটি পালন করা হয়।

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আজ গুজরাটের সাসান গির (Sasan Gir) সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। সেখানে বন্যপ্রাণী অভয়ারণ্য সাসান গির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

সাসাংগির সফর করবেন নরেন্দ্র মোদী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement