Uttarakhand Cloudburst: ধরালিতে মেঘ ভাঙা বৃষ্টিতে আরও ১ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ বহু
ধরালি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে ভূমিধস ও হড়পা বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নয়াদিল্লি: উত্তরাখণ্ডে, বিশেষত উত্তরকাশীর ধরালি (Dharali) গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে (Cloudburst) ভূমিধস ও হড়পা বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ক্ষীরগঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং কাদা-পাথরের স্রোতের কারণে গ্রামের ২০-২৫টি হোটেল ও হোমস্টে ভেসে গিয়েছে। এছাড়া, বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ধরালি বাজার এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ধরলিতে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দুর্যোগে ধরলিতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর যানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ প্রায় ৫০-৬০ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আরও পড়ুন: Bihar Flood Situation: বিহারে গঙ্গা সহ বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপরে, বন্যায় প্লাবিত একাধিক গ্রাম