Pune: রাজনীতিবিদের জন্মদিনের মিছিলে ডিজে গাড়ির ধাক্কায় একজন নিহত, ৬ জন আহত

এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে...

পথদুর্ঘটনা (প্রতীকি ছবি : ANI)

নয়াদিল্লি: পুনেতে (Pune) ডিজে গাড়ির ধাক্কায় (DJ Vehicle Crashes) একজন নিহত, ৬ জন আহত হয়েছেন। সূত্রে খবর, পুনের স্থানীয় এক রাজনীতিবিদের জন্মদিন উদযাপনের মিছিলে ডিজে মিউজিক সিস্টেম বহনকারী একটি ট্রাক অংশগ্রহণকারীদের উপর চাপা দেয়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক যুবক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুসারে, ডিজে গাড়িটি উচ্চ গতিতে চলছিল এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আরও পড়ুন: Murder In UP: ক্লাসরুমে রক্তারক্তি, সহপাঠীকে কুপিয়ে খুন নাবালকের

ডিজে গাড়ির ধাক্কায় একজন নিহত, ৬ জন আহত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement