Heart Attack Caught on Camera: হৃদরোগের থাবা, ছেলের পাঁচ বছরের জন্মদিনেই মায়ের মৃত্যু

আত্মীয়স্বজনে ভরে উঠেছিল জন্মদিনের অনুষ্ঠানস্থল। হঠাৎই নেমে এল দুর্যোগ। এক মুহূর্তে মাতৃহারা সদ্য পাঁচে পা দেওয়া ছেলে।

Gujarat Heart Attack (Photo Credits: X)

জন্মদিনেই মাকে হারাল একরত্তি ছেলে। ছেলের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। আত্মীয়স্বজনে ভরে উঠেছিল জন্মদিনের অনুষ্ঠানস্থল। হঠাৎই নেমে এল দুর্যোগ। এক মুহূর্তে মাতৃহারা সদ্য পাঁচে পা দেওয়া ছেলে। সন্তানের জন্মদিনের অনুষ্ঠানেই হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মায়ের। ঘটনাতি ঘটেছে গুজরাটের (Gujarat) ভালসাদে। রয়্যাল শেল্টার হোটেলে পরিবারের সদস্যদের সঙ্গে ছেলের পাঁচ বছরের জন্মদিনের অনুষ্ঠানে মেতে উঠেছিলেন ওই মহিলা। অনুষ্ঠানস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মঞ্চে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওই মহিলা। শরীরে অস্বস্তি অনুভব করায় ছেলেকে অপর একজনের কোলে দেন তিনি। আর সঙ্গে সঙ্গেই মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি সকলে ছুটে এসে মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে জানিয়ে দেয়।

দেখুন মহিলার হৃদরোগে আক্রান্ত হওয়ার সিসিটিভি ফুটেজ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement