MS Dhoni Hugs Woman: উত্তরাখণ্ডে মহিলাকে আলিঙ্গন করে আশীর্বাদ চাইলেন ধোনি, দেখুন ভাইরাল ভিডিও
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁকে মাঠে দেখার প্রত্যাশা ছিল অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই। তবে বহুপ্রিয় এই ক্রিকেটার তখন মাইলের পর মাইল দূরে। তিনি ছিলেন স্ত্রী-সহ উত্তরাখণ্ডে পৈতৃক গ্রামে গিয়েছিলেন
বলাই বাহুল্য, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত সংখ্যা গোটা বিশ্বেই বেশি। বুধবার ভারত যখন বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলছিল, তখন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁকে মাঠে দেখার প্রত্যাশা ছিল অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই। তবে বহুপ্রিয় এই ক্রিকেটার তখন মাইলের পর মাইল দূরে। তিনি ছিলেন স্ত্রী-সহ উত্তরাখণ্ডে পৈতৃক গ্রামে গিয়েছিলেন। সেই সময় সেখানেই এক মহিলাকে আলিঙ্গন করে আশীর্বাদ চাইলেন ধোনি। সেই ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ২০২০ সালের আগস্টে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন ধোনি। ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন তিনি। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবারের মতো শিরোপা এনে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আইপিএল থেকে অবসর না নেওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের আরেকটি উপহার দিয়েছেন। Team India Records vs NZ: একনজরে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের রেকর্ডের নয়া ঝুলি