Bihar: জল যন্ত্রণায় ছেদ পড়েনি শিক্ষার গতিতে, স্কুলে হাঁটু জল, রাস্তাতেই শিক্ষার পাঠ

প্রবল বৃষ্টির কারণে বিহারের বাঙ্কা জেলার এক প্রাথমিক স্কুলে হাঁটুজল দাঁড়িয়ে গিয়েছে। তাই ক্লাসঘর উপেক্ষা করে খোলা আকাশের নীচে স্কুলের ৭০ জন খুদে পড়ুয়াদের রাস্তাতেই পড়াতে বসালেন শিক্ষক।

Bihar (Photo Credits: IANS)

জল যন্ত্রণায় ছেদ পড়েনি শিক্ষার গতিতে। ক্রমাগত বৃষ্টিতে স্কুলের মধ্যে জল জমে গিয়েছে তো কি হয়েছে! খুদে পড়ুয়াদের রাস্তায় বসিয়েই চলল শিক্ষার পাঠ।  প্রবল বৃষ্টির কারণে বিহারের বাঙ্কা জেলার এক প্রাথমিক স্কুলে হাঁটুজল দাঁড়িয়ে গিয়েছে। যা পড়ুয়াদের স্কুল বিমুখ করে তুলছিল। তাই ক্লাসঘর উপেক্ষা করে খোলা আকাশের নীচে স্কুলের ৭০ জন খুদে পড়ুয়াদের রাস্তাতেই পড়াতে বসালেন শিক্ষক। স্কুলের অধ্যক্ষ মনোজ কুমার পাসওয়ান জানান, ব্লক শিক্ষা আধিকারিককে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষার পথে বাধা নয়... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement