Surat: গুজরাটের গ্রেফতার আরও এক বাংলাদেশী, উদ্ধার একাধিক জাল নথি, তদন্তে নেমেছে পুলিশ

পশ্চিমবঙ্গের পর এবার গুজরাট। কয়েকঘন্টার ব্যবধানে এবার গ্রেফতার করা হল আরেক বাংলাদেশীকে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পশ্চিমবঙ্গের পর এবার গুজরাট। কয়েকঘন্টার ব্যবধানে এবার গ্রেফতার করা হল আরেক বাংলাদেশীকে। জানা যাচ্ছে, কয়েকবছর আগেই বাংলাদেশ থেকে পালিয়ে এসে গুজরাটে গা ঢাকা দিয়েছিল মহম্মদ হামিম আব্দুল ফকির নামে বছর ৩২-এর এক ব্যক্তি। শনিবার গোপনসূত্রে খবর পেয়ে সুরাট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (Surat Police Special Operations Group) সদস্যরা তাঁকে আটক করে। তাঁর থেকে উদ্ধার হয় জাল আধার কার্ড, প্যান কার্ড। এছাড়াও বাংলাদেশের আই কার্ড, বাংলাদেশী নিকাহ কার্ড, শহিদ সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। তাঁকে গ্রেফতার করে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement