Rajkot Airport: প্রবল বৃষ্টিতে দিল্লির পর ভেঙে পড়ল রাজকোট বিমানবন্দর টার্মিনালের বাইরের ছাউনি, দেখুন ভিডিয়ো
শনিবার সকালে মুষলধারে বৃষ্টিতে টার্মিনালের বাইরে যাত্রী পিকআপ ও ড্রপ এলাকার ছাউনি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
দিল্লি বিমানবন্দরের পর এবার রাজকোট বিমানবন্দর (Rajkot Airport)। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল গুজরাটের রাজকোট বিমানবন্দর টার্মিনালের বাইরের ছাউনি (Rajkot Airport Terminal Collapsed)। এখনও অবধি কোন আহতের খবর মেলেনি। শনিবার সকালে মুষলধারে বৃষ্টিতে টার্মিনালের বাইরে যাত্রী পিকআপ ও ড্রপ এলাকার ছাউনি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। শুক্রবার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, দক্ষিণ গুজরাটের উপর একটি ঘূর্ণিঝড় সক্রিয় হয়েছে। যার ফলে রাজ্যের কিছু অংশে ব্যাপক বৃষ্টি হবে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে গতকাল শুক্রবারই তীব্র বৃষ্টির তোড়ে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় একজন ক্যাব চালকের মৃত্যু হয়।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Advertisement
Advertisement
Advertisement