Surat: সুরাটের বহুতলে বিধ্বংসী আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ২, আটকে রয়েছেন অনেকে, চলছে উদ্ধারকাজ

গুজরাটের সুরাটে ভরসন্ধ্যাবেলা বিধ্বংসী অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে সিটিলাইট এলাকায় পূজা অভিষেক নামে একটি আবাসনের তৃতীয় তলায় আচমকাই আগুন লাগে।

গুজরাটের সুরাটে (Surat) ভরসন্ধ্যাবেলা বিধ্বংসী অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে সিটিলাইট এলাকায় পূজা অভিষেক নামে একটি আবাসনের তৃতীয় তলায় আচমকাই আগুন লাগে। জানা যাচ্ছে, ওই তলাতেই একটি স্পা ও একটি জিম সেন্টার রয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই যুবতীকে উদ্ধার করা হয়ছিল। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে ওই বিল্ডিংয়ে এখনও আটকে অসংখ্য ব্যক্তি। ঠিক কতজন আটকে রয়েছেন তা এখনও পরিস্কার ভাবে বলা যাচ্ছে না। তবে দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement