Gujarat Fire: তীব্র গরমে শর্ট সার্কিট, গুজরাটের বাজার এলাকায় আগুনে পুড়ল দোকান, গাড়ি

শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন খবর নেই।

Gujarat Market Fire (Photo Credits: ANI)

প্রচণ্ড গরমে ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের খেদা জেলার নাদিয়াদ এলাকার একটি বাজারে। রবিবার দুপুরে নদিয়াদের আহমেদাদি এলাকায় ওই বাজারে আগুন লাগায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বাজারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ। এক দমকল আধিকারিক সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছিল সাংঘাতিক। বাজারের ৩টি দোকান এবং দুটি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন খবর নেই।

জ্বলছে... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement