Gujarat Fire: জেনারেটর থেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

ডিজেল জেনারেটর ওভারলোডিং হওয়ার কারণে ভয়াবহ ঘটনা ঘটল গুজরাটের ভারুচে।

ডিজেল জেনারেটর ওভারলোডিং হওয়ার কারণে ভয়াবহ ঘটনা ঘটল গুজরাটের ভারুচে (Bharuch)। জানা যাচ্ছে, রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে একটি রাসায়নিক সংস্থার অফিসে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কয়েকঘন্টা পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গাফিলতির কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও রবিবার ছুটি থাকার কারণে কারখানায় কোনও কর্মী ছিল না বলে হতাহতের কোনও খবর নেই। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement