Hotel Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজমেরের বিলাসবহুল হোটেলে আগুন, ৪ জন নিহত
তিনতলার জানালা থেকে সন্তানকে ছুঁড়ে ফেলে দিলেন মা।
নয়াদিল্লি: কলকাতার পর আজ আজমেরের একটি হোটেলে আগুন Ajmer Hotel Fire লেগে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সকাল ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কয়েক মিনিটের মধ্যেই হোটেলটি কালো ধোঁয়ায় ভোরে যায়, শ্বাসকষ্টের ফলে মানুষ তাঁদের জীবন বাঁচাতে হোটেল থেকে লাফ দেন। জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ অনিল সামেরিয়া জানিয়েছেন, শ্বাসরোধ ও পুড়ে যাওয়ার কারণে চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই পুরুষ, একজন মহিলা এবং একটি চার বছরের শিশু রয়েছে। একজন মহিলা তাঁর সন্তানকে জানালা দিয়ে নীচে ছুঁড়ে দেন এবং নিজেও লাফিয়ে পড়ার চেষ্টাও করেন। ঘটনায় মোট আটজন আহত হয়েছেন তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: Bihar Oil Tanker Accident: দুর্ঘটনার কবলে ট্যাঙ্কার, বোতল বালতি নিয়ে তেল লুট করতে ব্যস্ত স্থানীয়রা, ভাইরাল ভিডিয়ো