Bihar Oil Tanker Accident: দুর্ঘটনার কবলে ট্যাঙ্কার, বোতল বালতি নিয়ে তেল লুট করতে ব্যস্ত স্থানীয়রা, ভাইরাল ভিডিয়ো

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে হাজির হয় স্থানীয়রা।

Bihar Oil Tanker Accident: দুর্ঘটনার কবলে ট্যাঙ্কার, বোতল বালতি নিয়ে তেল লুট করতে ব্যস্ত স্থানীয়রা, ভাইরাল ভিডিয়ো
উল্টে গেল তেল ভর্তি ট্যাঙ্কার (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিহারের (Bihar) মোতিহারিতে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। উল্টে গেল তেল ভর্তি ট্যাঙ্কার (Oil Tanker)। আর তাতেই পোয়া বারো স্থানীয়দের। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল তুলে নেওয়ার হিড়িক পড়ল গোটা এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে হাজির হয় স্থানীয়রা। কারও হাতে গামলা, কারও হাতে বোতল। তা নিয়েই তেল তুলতে শুরু করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তেল লুটের ভিডিয়ো। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারে নামী কোম্পানির সোয়াবিন তেল ছিল।

দুর্ঘটনার কবলে ট্যাঙ্কার, বোতল বালতি নিয়ে তেল লুট করতে ব্যস্ত স্থানীয়রা, ভাইরাল ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 01, 2025 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).