Maoist Killed: ঝাড়খণ্ডে ৩ জন শীর্ষস্থানীয় মাওবাদী নিহত

নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধে তিনজন শীর্ষস্থানীয় মাওবাদী নিহত হয়েছেন।

Maoist Killed (Photo Credit: X)

নয়াদিল্লি: ঝাড়খণ্ডের (Jharkhand) করান্দি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের (Maoists) বন্দুকযুদ্ধে তিনজন শীর্ষস্থানীয় মাওবাদী নিহত হয়েছেন। এই অভিযানে কোয়াবরা (CoBRA) ব্যাটালিয়ন, গিরিডিহ এবং হাজারিবাগ পুলিশের যৌথ দল অংশ নিয়েছে, যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয়েছে। নিহত তিন মাওবাদীর মধ্যে একজনের মাথায় ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়। তিনি হলেন সাহদেও সোরেন (Sahdeo Soren)। তাঁর উপর ঝাড়খণ্ড সরকার ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। অন্য দুজনের মধ্যে রঘুনাথ হেম্ব্রামের উপর ২৫ লক্ষ টাকা এবং বিরসেন গাঁজুর উপর ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। আরও পড়ুন: Jammu And Kashmir: পুঞ্চে নাশকতার ছক, জম্মু-কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার ৩ জঙ্গি, উদ্ধার একাধিক অস্ত্র

ঝাড়খণ্ডে ৩ জন মাওবাদী নিহত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement