Students Drown: নদীতে ডুবে ৩ জন কলেজ পড়ুয়ার মৃত্যু, তদন্ত চলছে
ফিজিওথেরাপি কলেজের চতুর্থ বর্ষের তিন ছাত্র, তরুণ, রেভান্থ এবং আন্দো জেনিফ আলিয়ার এলাকায় বেড়াতে এসেছিলেন।
নয়াদিল্লি: তামিলনাড়ুর পোল্লাচিতে ৩ জন ছাত্রের ডুবে (Drown) মৃত্যু হয়েছে। তিনজনই চেন্নাইয়ের (Chennai) পুনামল্লির কলেজ অফ ফিজিওথেরাপির ছাত্র। মৃতদের নাম পি তরুণ বিশ্বস্থরাঙ্গন, রেভান্থ এম এবং জি জোসেফ আন্তো জেনিফ। সূত্রে খবর, ছাত্ররা নদীতে স্নান করতে নামলে এই দুর্ঘটনা ঘটে। কোয়েম্বাটুরের পুলিশ সুপার ডঃ কে কার্তিকেয়ন জানিয়েছেন, প্রবল স্রোত ছিলনা, তবে নদীটি গভীর ছিল। আমরা তদন্ত করছি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: President Droupadi Murmu: প্রয়াত প্রাক্তন ইসরোর চেয়ারম্যান, শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর
কলেজ ছাত্রদের মৃত্যুর ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্তে জানা গেছে যে চেন্নাইয়ের পুঁটমল্লি সবিতা ফিজিওথেরাপি কলেজের চতুর্থ বর্ষের তিন ছাত্র, তরুণ, রেভান্থ এবং আন্দো জেনিফ আলিয়ার এলাকায় বেড়াতে এসেছিলেন।
ডুবে ৩ জন কলেজ ছাত্রের মৃত্যু, দেখুন মর্মান্তিক ভিডিও