Diarrhoea: মধ্যপ্রদেশে দূষিত জল পান করে অসুস্থ ১৫০টি পরিবার

কূপে চারটি কবুতর মৃত অবস্থায় পাওয়া গিয়েছে...

Several people fall ill (Photo Credit: X)

মধ্যপ্রদেশ: ছিন্দওয়ারার (Chhindwara) রাজোলা গ্রামে একটি কূপের দূষিত জল পান করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ছিন্দওয়ারার এসডিএম হেমকরণ ধুরভে বলেন, ‘গতকাল আমরা ১৫০টি পরিবারের পরীক্ষা করেছিলাম। ১৫০টি পরিবারের মধ্যে ৬০ জনকে বমি এবং ডায়রিয়ায় (Diarrhoea) ভুগতে দেখা গিয়েছে। আমরা কূপের জলের নমুনা সংগ্রহ করে দেখেছি যে সেগুলো দূষিত। কূপে চারটি কবুতর মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। আজ ১২০ জন রোগীকে ওষুধ দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন ধরে আমাদের মেডিক্যাল ক্যাম্প এখানে স্থাপন করা হবে।তবে কোনও রোগীর অবস্থা গুরুতর নয়।' আরও পড়ুন: Ballia Rape Case: সোশ্যাল মিডিয়ায় আলাপ, সাক্ষাতের নামে ডেকে মাদক খাইয়ে ধর্ষণ, গ্রেফতার 'বন্ধু'

দূষিত জল পান করে অসুস্থ ১৫০টি পরিবার

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement