CJI BR Gavai: শপথের পর মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই, দেখুন

CJI BR Gavai Seeks Mother's Blessing (Photo Credit: Instagram)

সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির পদে বুধবার শপথ নেন বিআর গাভাই (CJI BR Gavai)। ভারতবর্ষের ৫২তম প্রধান বিচারপতির পদে আজ শপথ নেন গাভাই। শপথ গ্রহণের পর মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় সিজেআই বিআর গাভাইকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গাভাইকে শপথ বাক্য পাঠ করান আজ। শপথ নেওয়ার পর সেখান দাঁড়িয়ে থাকা তাঁর মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় বিআর গাভাইকে। রিপোর্টে প্রকাশ, ২০২৫ সালের ২৩ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে থাকবেন গাভাই। এই প্রথম কোনও বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারপতি সুপ্রিম কোর্টের সিজেআই পদে বসলেন। মহারাষ্ট্রের অমরাবতীর সন্তান বিএস গাভাইয়ের কাঁধে সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকবে আগামী ৬ মাস।

আরও পড়ুন: Bhushan Ramkrishna Gavai: আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন ছেড়ে বাবার ইচ্ছেতে আইন নিয়ে পড়াশোনা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ গাভাইয়ের, কেমন ছিল তাঁর ছেলেবেলা?

দেখুন শপথ গ্রহণের পর মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন বিআর গাভাই...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement