Narendra Modi on Milad-un-Nabi: ‘করুণা, সেবা এবং ন্যায়বিচারের মূল্যবোধ সর্বদা আমাদের পথ দেখাক’, মিলাদ-উন-নবী উপলক্ষে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা
‘এই পবিত্র দিনটি আমাদের সমাজে শান্তি ও মঙ্গল বয়ে আনুক…।’
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) মিলাদ-উন-নবী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। মিলাদ-উন-নবী (Milad Un Nabi 2025) হল ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম বার্ষিকী উপলক্ষে পালিত একটি উৎসব। এটি মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিন। নরেন্দ্র মোদী তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মিলাদ-উন-নবীর শুভ দিনে সকলকে শুভেচ্ছা। এই পবিত্র দিনটি আমাদের সমাজে শান্তি ও কল্যাণ নিয়ে আসুক। করুণা, সেবা এবং ন্যায়বিচারের মূল্যবোধ সবসময় আমাদের পথপ্রদর্শন করুক। ঈদ মোবারক!’
এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে নরেন্দ্র মোদী শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের প্রতি সম্মান প্রকাশই করেননি, বরং ভারতের বৈচিত্র্যময় সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছেন। আরও পড়ুন: Mother Teresa’s Death Anniversary: মাদার টেরেসার মৃত্যুবার্ষিকীতে কলকাতায় বিশেষ প্রার্থনা, দেখুন ভিডিও