Delhi CCS Building Fire: দিল্লিতে নির্মাণাধীন সিসিএস ভবনে সাংঘাতিক অগ্নিকাণ্ড, নিরাপদে বের করে আনা হল কর্মীদের
বিল্ডিংয়ের আশেপাশ থেকে সকল কর্মীকে নিরাপদে বের করে আনা হয়েছে। দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্যে।
Delhi CCS Building Fire: দিল্লিতে নির্মাণাধীন সিসিএস ভবনে সাংঘাতিক অগ্নিকাণ্ড। শনিবার সকালে দিল্লির জনপথ রোডে (Janpath Road) আচমকাই আগুন লেগে যায় নির্মাণাধীন সিসিএস বিল্ডিংয়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ১৩টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন এতটাই তীব্রতার সঙ্গে ছড়িয়ে পড়ে যে গোটা বিল্ডিং ধোঁয়া গ্রাস করে নেয়। বিল্ডিংয়ের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত সকল কর্মীকে নিরাপদে বের করে আনা হয়েছে। দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্যে। তবে অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহত কিংবা আহত হওয়ার খবর মেলেনি। নির্মাণাধীন সিসিএস ভবনে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সেই কারণ খোঁজার জানার চেষ্টা করছেন দমকল আধিকারিকেরা।
আরও পড়ুনঃ কী কারণে আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান? তদন্ত করবে কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি
দিল্লিতে নির্মাণাধীন সিসিএস ভবনে সাংঘাতিক অগ্নিকাণ্ড:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)