Maoist Encounter In Chhattisgarh: ২৭ মাওবাদী নিকেশের পর জওয়ানদের আনন্দ, ভাইরাল উল্লাসের ভিডিয়ো

Jawans Celebrated (Photo Credit: ANI/X)

ছত্তিশগড়ে (Chhattisgarh) পরপর ২৭ জন মাওবাদীকে (Maoist Encounter) নিকেশ করা হয়েছে। বাসবরাজ বা বাসবরাজু সমেত ২৭ জনকে নিকেশ করেছেন জওয়ানরা। যা নিয়ে গোটা তদেশ জুড়ে শুরু হয়েছে জোরদার চর্চা। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, বিজাপুর এবং নারায়ণগড়ে যে একটানা এনকাউন্টার চলে, তার জেরে পরপর ২৭ জন মাওবাদী নিহত। অবুঝমাড়ের জঙ্গল থেকে বৃহস্পতিবার নিহত মাওবাদীদের দেহ নারায়ণগড়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। যে মাওবাদীদের নিকেশ করা হয়েছে, তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রও উদ্ধার করা হয়। মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই এবং মৃত্যু নিয়ে যখন জোরদার আলোচনা চলছে, সেই সময় আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে দেখা যায়, ২৭ জন মাওবাদীকে (প্রথম সারির নেতা সমেত)  নিকেশ করার পর ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের জওয়ানরা (District Reserve Guard Jawans) নিজেদর মধ্যে আনন্দে মেতেছেন। রাইফেল উঁচু করে হইহই করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানদের। বাসবরাজু সমেত একের পর এক মাওবাদীকে নিকেশ করায়, মাও-মুক্ত অঞ্চল গঠনের পথে জওয়ানরা যে বেশ কয়েক ধাপ অএগিয়েছেন, তা তাঁদের উচ্ছ্বাস থেকে স্পষ্ট।

আরও পড়ুন: Chhattisgarh Maoist Encounter: পরপর ২৭ জন মাওবাদীকে নিকেশ করলেন জওয়ানরা, জঙ্গল থেকে উঠিয়ে দেহ আনা হল ময়নাতদন্তের জন্য

দেখুন ২৭ জন মাওবাদীকে নিকেশ করার পর জওয়ানদের উল্লাস...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement