Gujarat Madhapar Village: বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম গুজরাটের মাধাপার, ৯২ হাজার গ্রামবাসীর ফিক্সড ডিপোজিট ৫ হাজার কোটি টাকার

নিয়ায় সবচেয়ে ধনী গ্রাম হিসাবে উঠে এল গুজরাটের মাধাপার গ্রামের নাম। কচ্ছ জেলার এই গ্রামে প্রায় ৯২ হাজার বাসিন্দা আছেন। ব্যাঙ্কে তাদের মোট ৫ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই প্রবাসী ভারতীয়। এই গ্রামের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, কেনিয়া এবং উগান্ডার মত দেশে কাজের সূত্রে থাকেন।

Gujarat Madhapar Village. (Photo Credits:X)

Gujarat Madhapar Village: দুনিয়ায় সবচেয়ে ধনী গ্রাম হিসাবে উঠে এল গুজরাটের মাধাপার গ্রামের নাম। কচ্ছ জেলার এই গ্রামে প্রায় ৯২ হাজার বাসিন্দা আছেন। ব্যাঙ্কে তাদের মোট ৫ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই প্রবাসী ভারতীয়। এই গ্রামের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, কেনিয়া এবং উগান্ডার মত দেশে কাজের সূত্রে থাকেন। তাঁরা গ্রামে থাকা পরিবারকে মোটা অর্থ পাঠান। ভূজ থেকে মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে ১৭টি ব্যাঙ্কের শাখা রয়েছে।  গুজরাটের এই গ্রামের রীতি হল দীর্ঘমেয়াদি সঞ্চয়ের (Fixed Deposits) করা। ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া নয়, বরং দীর্ঘমেয়াদী সঞ্চয় করে অর্থ জমানো। গ্রামটির নামকরণ করা হয়েছিল মাধা কঞ্জি সোলাঙ্কির নামানুসারে, যিনি ১৪৭৩–৭৪ সালে প্রতিষ্ঠা করেন "জুনাবাস" বা পুরনো মাধাপার। এই গ্রামে অধিকাংশই শিক্ষিত মানুষ থাকেন।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement