Loksabha Election 2024: 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই ছাড়ব', জগন্নাথভূমে দাঁড়িয়ে 'কথা দিলেন' অমিত শাহ

Amit Shah (Photo Credit: ANI/Twitter)

পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীর ভারতের। কাশ্মীরের যে অংশ পাকিস্তান নিজেদের বলে দাবি করে, তা ভারতের ছিল, আছে এবং থাকবে। পাক অধিকৃত কাশ্মীরকে (POK) ভারত নিয়েই ছাড়বে। ফের জোর গলায় এমন দাবি করলেন অমিত  শাহ (Amit Shah)। মঙ্গলবার ওড়িশার জাজপুরে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, জগন্নাথের ভূমিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারত নিয়েই ছাড়বে। প্রসঙ্গত শেষ দফা নির্বাচনের প্রচার জোর কদমে শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের শেষ দফার আগে মঙ্গলবার নরেন্দ্র মোদী যখন ঝাড়খণ্ডে জনসভা করে পশ্চিমবঙ্গে যাচ্ছেন, সেই সময় বাংলার প্রতিবেশী রাজ্যে ওড়িশায় প্রচার করছেন অমিত শাহ। আর সেখানেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারত নিয়েই ছাড়বে বলে দৃপ্ত কণ্ঠে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'বাংলায় নির্বাচনে টিকে থাকতে লড়ছে তৃণমূল', দাবি মোদীর

শুনুন কী বললেন অমিত শাহ...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement