Loksabha Election 2024: ডিজেলে ভর্তুকি থেকে নৌকার বীমা, ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের জন্য একগুচ্ছ অঙ্গীকার রাহুলের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কখনও আমাদের দেশের মৎস্যজীবীদের কথা ভাবেন না। তামিলনাড়ুতে গিয়ে ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল বলেন, মৎস্যজীবীরা কোনও অংশে কৃষকের তুলনায় কম কিছু নন। জীবনের ভয় নিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে যান এবং মাছ ধরেন। অথচ সেই মৎস্যজীবাদের গুরুত্ব দেওয়া হয় না বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি আরও বলেন, কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে মৎস্যজীবীদের নৌকায় ব্যবহৃত ডিজেলের মূল্যে ভর্তুকি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাছ ধরার নৌকার বীমা করানো হবে। সেই সঙ্গে মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'মুঘলদের মত', 'শ্রাবণে মাটন' খাওয়া নিয়ে রাহুল, লালুকে কটাক্ষ মোদীর
শুনুন কী বললেন রাহুল গান্ধী...