Kangana Ranaut On Sam Pitroda: 'পিত্রোদা যেভাবে ভারতীয়দের ছোট করতে চান, তা নিন্দনীয়', কংগ্রেসকে কড়া কটাক্ষ কঙ্গনার

Kangana Ranaut (Photo Credit: ANI/Twitter)

'পূর্ব ভারতের মানুষকে চিনাদের মত দেখতে।' স্যাম পিত্রোদার (Sam Pitroda) মন্তব্য নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় কংগ্রেসকে কড়া কটাক্ষ করলেন কঙ্গনা রানাউত। বিজেপির (BJP) তারকা প্রার্থী বলেন, 'ভারতকে কীভাবে টুকরো টুকরো করা যায়, তা সব সময় কংগ্রেসের   মনে রয়েছে। সেই কারণে কংগ্রেসের অন্দরে টুকরে টুকরে গ্যাং রয়েছে' বলে কটাক্ষ করেন কঙ্গনা(Kangana Ranaut)। স্যাম পিত্রোদার গায়ের রং মন্তব্যের অবতারণা করে কঙ্গনা অভিযোগ করেন, 'কংগ্রেস নেতা ভারতীয়দের ছোট করে দেখাতে চান। যা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভারতীয় এবং আমাদের প্রত্যেকের নিজস্ব পরিচয় রয়েছে' বলেও মন্তব্য করেন কঙ্গনা রানাউত।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'গায়ের রংয়ের জন্য' দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত করার চেষ্টা করে কংগ্রেস, বললেন মোদী

শুনুন কী বললেন কঙ্গনা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement