Hemat Soren: 'নিখোঁজ' গুঞ্জনের মাঝে মন্ত্রীদের নিয়ে বৈঠক হেমন্ত সোরেনের, ছবি প্রকাশ CMO-র

Hemant Soren (Photo Credit: ANI/Twitter)

ইডির (ED) নোটিশ এড়াতে বেপাত্তা হেমন্ত সোরেন। এমন খবরে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়, সেই সময় মঙ্গলবার রাঁচিতে মন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। মঙ্গলবার রাঁচিতে নিজের বাসভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায় হেমন্ত সোরেনকে। এরপর রাঁচিতে নিজের বসভবনে বসে বৈঠক সারেন জেএমএম নেতা। হেমন্ত সোরেন মন্ত্রীদের নিয়ে বৈঠক করছেন, এমনই একটি ছবি মঙ্গলবার মুখ্যমন্ত্রী দফতরের তরফে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়ি থেকে ২টি BMW সিজ করল ইডি, উদ্ধার নগদ

দেখুন ট্যুইট...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement