Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়ি থেকে ২টি BMW সিজ করল ইডি, উদ্ধার নগদ
সোমবার প্রায় গোটা দিন ধরে ইডি আধিকারিকরা হেমন্ত সোরেনের খোঁজ করেন। সোমবার হেমন্ত সোরেনের খোঁজ করলেও, তাঁর দেখা মেলেনি। এরপর তাঁর দিল্লির বাড়ি থেকে গাড়ি সিজ করে ইডি।
দিল্লি, ৩১ জানুয়ারি: সোমবার হেমন্ত সোরেনের (Hemant Soren) দিল্লির (Delhi) বাসভবন থেকে তাঁর ২টি বিএমডব্লিউ গাড়ি সিজ করে ইডি (ED)। সেই সঙ্গে ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী দিল্লির বাসভবন থেকে নগদ ৩৬ লক্ষ উদ্ধার করা হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দিল্লির বাড়িতে হেমন্ত সোরেনকে ১০ নম্বর নোটিশ দেয় ইডি। সেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি। এরপরই তাঁর বাড়ি থেকে ২টি বিএমডব্লিউ গাড়ি এবং নগদ ৩৬ লক্ষ উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মিলছে এমন খবর।
সোমবার প্রায় গোটা দিন ধরে ইডি আধিকারিকরা হেমন্ত সোরেনের খোঁজ করেন। সোমবার হেমন্ত সোরেনের খোঁজ করলেও, তাঁর দেখা মেলেনি। এরপর তাঁর দিল্লির বাড়ি থেকে গাড়ি সিজ করে ইডি।
আরও পড়ুন: Hemant Soren: ইডির ১০ নম্বর নোটিশের পর ঝাড়ণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে ১৪৪ ধারা
এদিকে সোমবারের ঘটনার পর মঙ্গলবার হেমন্ত সোরেনের খোঁজ না মিললেও, তিনি চিঠি পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে। ৩১ জানুয়ারি দুপুর ১টায় হেমন্ত সোরেন জিজ্ঞাসাবাদের জন্য ইডির অফিসে হাজির হবেন বলে জানানো হয়।
(The above story first appeared on LatestLY on Jan 30, 2024 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

