Budget 2024-25: দেশের যুব সমাজকে মিথ্যা প্রতিশ্রুতি, কেন্দ্রীয় বাজেট ঘিরে বিস্ফোরক এসপি সাংসদ জয়া বচ্চন

এদিকে মোদী সরকারের 'কুর্সি বাঁচাও বাজেটের' বিরোধিতা করে এদিন সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্ডিয়া জোট শরিকদের সাংসদেরা।

Jaya Bachchan (Photo Credits: X)

মোদী সরকারের এই বাজেটে দেশের যুব সমাজকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বুধবার সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটের সমালোচনা করলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন (Jaya Bachchan)। সাংসদের কথায়, এমন সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা কেন্দ্র কখনই পূরণ করতে পারবে না'। এদিকে মোদী সরকারের 'কুর্সি বাঁচাও বাজেটের' বিরোধিতা করে এদিন সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্ডিয়া জোট শরিকদের সাংসদেরা। এদিন সংসদে এসে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন দেখা করলেন কংগ্রেস সাংসদ সনিয়ে গান্ধীর সঙ্গে।

আরও পড়ুনঃ কাউকে বঞ্চিত করা হয়নি, বিরোধীদের 'বাজেটে বৈষম্য' অভিযোগের পালটা যুক্তিতে কী বললেন অর্থমন্ত্রী নির্মলা?

বাজেটের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement