There Is No Firing Along LOC: সংঘর্ষ বিরতির পর সীমন্তে কোনও গুলি চলেনি, খবর প্রতিরক্ষা সূত্রে
আন্তর্জাতিক সীমান্তে (LOC) কোনও গোলাগুলি চলেনি। সীমান্তে কোনও হামলা হয়নি। সেনা সূত্রে এমনই দাবি করা হয়েছে। প্রতিরক্ষা সূত্রে (Defence Sources) এমন খবর মিলছে। শনিবার বিকেলে ভারত (India) এবং পাকিস্তানের (Pakistan) মধ্যে সংঘর্ষ বিরতি বা অস্ত্র বিরতি চুক্তি হয়। পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেন। তাঁদের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে কথা হয় এবং দুই দেশই রাজি হয় তাতে। অথচ সংঘর্ষ বিরতির কথার পর শনিবার রাত বাড়তেই জম্মু কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সঙ্গে সঙ্গে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেখান সক্রিয় করা হয়। জম্মু কাশ্মীরের শ্রীনগর, বারামুলা, উধমপুরে একের পর এক ড্রোন চোখে পড়ে। সেই সঙ্গে পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়ে যায় দেশ জুড়ে।
দেখুন কী জানানো হল...
শ্রীনগরে বিস্ফোরণের খবরও অস্বীকার করা হল...