India-Pakistan Tension Spread After Explosion In J&K: ব্রেকিং, সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান, শ্রীনগরে একের পর এক বিস্ফোরণ, ব্ল্যাকআউট বারমেঢ়, ফিরোজ়পুরেও, দেখুন ভিডিয়ো
সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙল পাকিস্তান (Pakistan)। শনিবার সন্ধে নামতেই জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) একাধিক জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। জম্মু কাশ্মীরের শ্রীনগর (Srinagar), বারমেঢ়ে অন্ধকার করে দেওয়া হয়। এরপর শ্রীনগর থেকে শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ। অর্থাৎ ভারত (India), পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে বলে শনিবার বিকেলে বিদেশ সচিব বিক্রম মিস্রি যে সাংবাদিক সম্মেলন করেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে ফেলে বিস্ফোরণ ঘটায় পাকিস্তান। শ্রীনগর থেকে যখন একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে, সেই সময় রাজস্থান, পাঞ্জাবের একাধিক জায়গাতেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়।
দেখুন শ্রীনগরে শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ...
#WATCH | Loud explosions are being heard in Srinagar, Jammu and Kashmir.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/8KwqqN2CFT
— ANI (@ANI) May 10, 2025
জম্মু কাশ্মীরের উধমপুরেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়। তার মধ্যেই বিস্ফোরণ চোখে পড়ে সেখান থেকে...
#WATCH | J&K | Red streaks seen and explosions can be heard as India's air defence intercepts Pakistani drones amid blackout in Udhampur
(Visuals deferred by an unspecified time) pic.twitter.com/oQO8RwhBfm
— ANI (@ANI) May 10, 2025
রাজস্থানের বারমেঢ় অন্ধকার করে দেওয়া হয়..
#WATCH | Rajasthan: A complete blackout has been enforced in the city of Barmer
(Visuals deferred by an unspecified time) pic.twitter.com/OMvS5FG1eP
— ANI (@ANI) May 10, 2025
পাঞ্জাবের ফিরোজ়পুরেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়...
#WATCH | Punjab: A complete blackout has been enforced in Ferozepur
(Visuals deferred by an unspecified time) pic.twitter.com/TjkKkLHU1N
— ANI (@ANI) May 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 10, 2025 09:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

