India-Pakistan Tension: পাকিস্তানের একগুচ্ছ ড্রোন, মিসাইলকে জম্মু কাশ্মীরে ধ্বংস করেছে ভারত, জানাল IDS

Pakistani Drone (Photo Credit: ANI/X)

ভারত-পাকিস্তানের (India-Pakistan Tension) মধ্যে উত্তেজনায় বৃহস্পতিবার সন্ধে থেকে যখন জম্মু (Jammu), পাঞ্জাব (Punjab), রাজস্থান (Rajasthan), গুজরাটের (Gujarat) একাধিক জায়গা অন্ধকার করে দেওয়া হয়, সেই সময় একের পর এক ড্রোন (Drone), মিসাইল (Missile) উড়ে আসতে শুরু করে। তবে পাকিস্তানের দিক থেকে উড়ে আসা ড্রোন, মিসাইলগুলিকে ধ্বংস করা হয়েছে। জম্মু কাশ্মীরে আসা একের পর এক ড্রোন এবং মিসাইলকে ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের দিক থেকে যে বড় সংখ্যায় ড্রোন, মিসাইলগুলি উড়ে আসতে শুরু করে, সেগুলিকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের তরফে এক নাগাড়ে ধ্বংস করা হয়। এমনই ভারতের ডিফেন্স সিস্টেমের সদর দফতরের তরফে জানানো হয়েছে। উধমপুর থেকে জয়সলমীর কিংবা পাঠানকোট, পাকিস্তানের একের পর এক ড্রোন, মিসাইলকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। দেশকে কার্যত শক্তিশালী বর্মের মত রক্ষা করে এই এয়ার ডিফেন্স সিস্টেম।

আরও পড়ুন: Operation Sindoor: পহেলগামের পর নিজের সুরক্ষায় অপারেশন সিদূঁর ভারতের, 'যুদ্ধ আবহে' দিল্লির পাশে দাঁড়াল আমেরিকা, ইজরায়েল-সহ বিশ্বের মহাশক্তিধররা

পাকিস্তানের একগুচ্ছ ড্রোন, মিসাইল ধ্বংস করা হয়েছে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement