Operation Sindoor: পহেলগামের পর নিজের সুরক্ষায় অপারেশন সিদূঁর ভারতের, 'যুদ্ধ আবহে' দিল্লির পাশে দাঁড়াল আমেরিকা, ইজরায়েল-সহ বিশ্বের মহাশক্তিধররা
পহেলগামের হামলার পর থেকেই রাগে ফুঁসতে শুরু করে ভারত। পহেলগামের ঘটনার কয়েকদিনের মধ্যেই অপারেশন সিদূঁরের জেরে পাকিস্তানে ঢুকে জঙ্গি আস্তানা সব ছারখার করে দেয় ভারত।
দিল্লি, ৯ মে: পহেলগামে (Pahalgam Terror Attack) হামলার পর ভারত (India) অপারেশন সিদূঁরের (Operation Sindoor) সফল প্রয়োগ ঘটায়। জঙ্গিরা যেভাবে ভারতের নীরিহ পর্যটকদের হত্যা করেছে, তার জেরেই অপারেশন সিদূঁর দিয়ে আঘাত করা হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK)। ভারতের এই মোক্ষম প্রত্যাঘাতকে এবার সমর্থন করল বিশ্বের তাবড় শক্তিশালী দেশগুলি। আমেরিকা থেকে ব্রিটেন, ফ্রান্স এবং ইজরায়েল অপারেশন সিদূঁর নিয়ে ভারতের পাশে দাঁড়াল। নিজের রক্ষার্থে ভারত যা করেছে, তাকে সনমর্থবন জানাল বিশ্বের শক্তিশালী দেশগুলি।
গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পরপর ২৬ জন নীরিহ মানুষকে হত্যা করে জঙ্গিরা। যাঁদের মধ্যে ২৫ জন ভারতীয় থাকলেও একজন নেপালের নাগরিক ছিলেন। পহেলগামে হামলার ভয়াবহতা দেখে শিউরে উঠতে শুরু করে গোটা দেশ। এমনকী স্বামীদের হত্যার পর স্ত্রীদের ছেড়ে দেয় জঙ্গিরা এবং 'মোদীকে বলো' বলে মন্তব্য করে।
পহেলগামের হামলার পর থেকেই রাগে ফুঁসতে শুরু করে ভারত। পহেলগামের ঘটনার কয়েকদিনের মধ্যেই অপারেশন সিদূঁরের জেরে পাকিস্তানে (Pakistan) ঢুকে জঙ্গি আস্তানা সব ছারখার করে দেয় ভারত। এবার সেই অপারেশন সিদূঁরকে সমর্থন জানাল বিশ্বের তাবড় দেশগুলি। ফলে পাকিস্তান যে আরও কয়েক দফা পিছিয়ে গেল আন্তর্জাতিক মঞ্চে, তা কার্যত স্পষ্ট।
প্রসঙ্গত অপারেশন সিদূঁরের জেরে ১০০ জঙ্গি নিহত হয়েছে। ২৫ মিনিটের হামলায় ভারত ৭ মে রাতে পরপর ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। মুজফফরাবাদ থেকে কোটলি, সিয়ালকোট, মুরিদকের মত জায়গায় জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এপারেশন সিদূঁরের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকায় হামলার ছক কষে। তবে পাকিস্তানের সমস্ত ড্রোন, মিসাইল গুলি করে নামানো শুরু করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

