India-Pakistan Tension: এঁটে উঠতে না পেরে ভারতের জনবসতি এলাকা 'টার্গেট' করছে পাকিস্তান, ঊরির হোটেলের বাইরে আছড়ে পড়ল পাক সেনার ভাঙা সেল দেখুন

বৃহস্পতিবার সন্ধে থেকে পাকিস্তানম ভারতের দিকে ড্রোন এবং মিসাইল ছুঁড়তে শুরু করে। যার জেরে জম্মু থেকে পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের একাধিস জায়গা অন্ধকার করে দেওয়া হয়।

India-Pakistan Tension: এঁটে উঠতে না পেরে ভারতের জনবসতি এলাকা 'টার্গেট' করছে পাকিস্তান, ঊরির হোটেলের বাইরে আছড়ে পড়ল পাক সেনার ভাঙা সেল দেখুন
Pakistani Shell (Photo Credit: ANI/X)

দিল্লি, ৯মে: ভারতের (India) সঙ্গে এঁটে উঠতে না পেরে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) জনবসতি এলাকাগুলিকে নিশানা করছে পাকিস্তান (Pakistan)। জম্মু কাশ্মীরের  ঊরির (Uri) একটি হোটেলের বাইরে পাকিস্তানের দিকে থেকে উড়ে আসা একটি সেল দেখা যায়। ঊরির ওই হোটেলের বাইরে আছড়ে পড়ে পাকিস্তান থেকে উড়ে আসা সেলটি। কোনওভাবে ওই সেলটি ঊরির হোটেলের বাইরে আছড়ে পড়ে।

বৃহস্পতিবার সন্ধে থেকে পাকিস্তানম ভারতের দিকে ড্রোন (Drone) এবং মিসাইল (Missile) ছুঁড়তে শুরু করে। যার জেরে জম্মু থেকে পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের একাধিস জায়গা  অন্ধকার করে দেওয়া হয়। পাকিস্তানি ড্রোন এবং মিসাইল যাতে কোনওভাবে জনবসতিপূর্ণ এলাকার মধ্যে আছড়ে পড়তে না পারে, তার জন্য সমস্ত ধরনের চেষ্টা ভারতের তরফে করা হয়। যার ফলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের আঘাতে একের পর এক পাক ড্রোন, মিসাইল সব ভেঙে পড়তে শুরু করে। জয়সলমীর থেক নওসেরা, উধমপুর, পাঠানকোটে ভেঙে পড়তে শুরু করে একের পর এক পাকিস্তানি ড্রোন। উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের জনবসতিপূর্ণ এলাকাগুলিতে হামলার ছক কষতে শুরু করে। তাও বিফলে যায়।

আরও পড়ুন: India Shoots Down Pakistan Fighter Jet: গর্জেও হল না কাজ, পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান গুলি করে নামাল ভারত

দেখুন ঊরির একটি হোটেলের বাইরে পাকিস্তানের ভাঙা ড্রোন আছড়ে পড়ে...

 

(The above story first appeared on LatestLY on May 09, 2025 12:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).