Gujarat: কচ্ছে চলন্ত ট্রাকে আগুন, লাফ দিয়ে বাঁচল চালক, দেখুন ভিডিয়ো

গুজরাটের কচ্ছের খাভদায় চলন্ত ট্রাকে আগুন ধরা গেল। ট্রাকটিতে খড় বোঝাই ছিল। রাস্তা দিয়ে বেশ গতিতে যাওয়ার সময়ই আগুন লাগে।

গুজরাটের কচ্ছের খাভদায় চলন্ত ট্রাকে আগুন ধরা গেল। ট্রাকটিতে খড় বোঝাই ছিল। রাস্তা দিয়ে বেশ গতিতে যাওয়ার সময়ই আগুন লাগে। ড্রাইভার অনেক পরে বুঝতে পারেন আগুন লেগে গিয়েছে। বিপদ বুঝে চলন্ত ট্রাক থেকেই ঝাঁপ দিয়ে বাঁচেন ট্রাকটির চালক ও তার সহকারী। ট্রাকটিকে থেকে দাউদাউ আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা ভিড় জমান। পুলিশ ঘটনাস্থলে আসে। ঘণ্টাখানেক পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

কী করে এভাবে ট্রাকটিতে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement