Hardeep Singh Nijjar Row: খালিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুতে কানাডার হাউস অফ কমনসে 'নীরবতা পালন', হিংসা সমর্থন নয়, স্পষ্ট জানাল দিল্লি
খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের (Hardeep Singh Nijjar ) মৃত্যুর এক বছর অতিক্রান্ত হতেই কানাডার হাউস অফ কমনসে নীরবতা পালন করা হয়। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে মুখ খুলল দিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, কানাডার হাউস অফ কমনসে যা হয়েছে, তার বিরোধিতা করা হয় ভারতের তরফে। ভারত কোনও ধরনের হিংসাকে সমর্থন করে না। কোনও ধরনের চরম পন্থাকে রাজনৈতিকভাবে সমর্থনের ঘটনা ভারত বিরোধিতা করে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফে। প্রসঙ্গত গত বছর ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সুরেতে খুন হয় হরদীপ সিং নিজ্জর। নিজ্জর খুনের পর থেকে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে তীব্রভাবে।
শুনুন কী বললেন রণধীর জয়সওয়াল...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Shashank Singh on Shreyas Iyer: 'আমাকে চড় মারা উচিত ছিল', শ্রেয়স আইয়ারের বকা দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শশাঙ্ক সিং
Advertisement
Advertisement