Gujarat: বাসের ধাক্কায় কয়েক ফুট উড়ে গিয়েও বরাত জোরে প্রাণ বাঁচল ৪ জনের, দেখুন ভিডিও

সরকারি বাসের (Government Bus) ধাক্কায় কয়েক ফুট দূরে উড়ে গিয়ে পড়লেও বরাত জোরে প্রাণে বাঁচলেন চার জন। তাদের মধ্যে দুজন শিশু। ঘটনাটি ঘটেছে গুজরাতের বদোদরাতে (Vadodara)। দুর্ঘটনার ভিডিও সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে, পরিবারের কয়েকজনের সঙ্গে এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন। আচমকা একটি সরকারি বাস তাঁকে, দুটি বাচ্চা ও এক মহিলাকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় যুবক উড়ে গিয়ে কয়েক ফুট দূরে পড়েন। একটি শিশুও উড়ে গিয়ে পড়ে যুবকের কাছেই। অন্যদিকে, রাস্তার ধারে পড়ে যান মহিলা ও একটি শিশু। ধাক্কা মারার পর বাসটি অবশ্য দাঁডিয়ে পড়ে।

দেখুন ভিডিও:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement