Gujarat School Bomb Threat: সাতসকালে ভাদোদরার স্কুলে বোমাতঙ্ক, পড়ুয়াদের নিরাপত্তায় ছুটি ঘোষণা
শুক্রবার ভোর ৪টের দিকে স্কুল ক্যাম্পাস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলটি পাওয়া মাত্রই তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ।
Gujarat School Bomb Threat: ফের শিক্ষা প্রতিষ্ঠানে বোমাতঙ্ক। সাতসকালে গুজরাটের ভাদোদরার একটি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি ইমেল আসে। শুক্রবার ভোর ৪টের দিকে স্কুল ক্যাম্পাস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলটি পাওয়া মাত্রই তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবককদের অবহিত করে স্কুল ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঊর্ধ্বতন পুলিশের এক কর্মকর্তা জানাচ্ছেন, 'সক্রিয়ভাবে বিষয়টির তদন্ত চলছে। কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিচ্ছে না। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। পুরো ভবনটি স্যানিটাইজ করা হয়েছে। এছাড়া সাইবার সেলও ইমেলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে'।
ভাদোদরার বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি:
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Air India Flight AI171 Plane Crash: পাখির ধাক্কা না ইঞ্জিন বিকল? এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স করবে রহস্যের সমাধান? মিলল খোঁজ
Advertisement
Advertisement
Advertisement