Gujarat Rain: নদীর তলায় ডুবেছে গাড়ি, মাথায় বসে অপেক্ষা স্বামী-স্ত্রীর, দুঘণ্টা পর উদ্ধার

গাড়ির মাথার উপর দিয়ে বইছে জল। ভিতরে থাকা স্বামী-স্ত্রী বাড়ি থেকে কোনরকমে বেরিয়ে গাড়ির মাথায় বসে রয়েছেন।

Gujarat Rain (Photo Credits: X)

বৃষ্টি অব্যাহত গুজরাটে। প্রবল বর্ষণে অতিষ্ঠ রাজ্যবাসী। ভাসছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এরই মাঝে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। গুজরাটের সবরকণ্ঠ জেলায় কারল নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। নদী পার করতে গিয়ে কারলের জলে ডুবল গাড়ি। একেবারে জলের তলায় চলে গিয়েছে আস্ত গাড়ি। গাড়ির মাথার উপর দিয়ে বইছে জল। ভিতরে থাকা স্বামী-স্ত্রী বাড়ি থেকে কোনরকমে বেরিয়ে গাড়ির মাথায় বসে রয়েছেন। এইভাবেই প্রায় দুই ঘণ্টা গাড়িতে আটকে ছিলেন দম্পতি। অবশেষ তাঁদের কাছে পৌঁছয় উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর স্বামী-স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জলের তলায় গাড়ি, মাথায় বসে দম্পতি... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement