Rahul Gandhi: মোদীর রাজ্যে আক্রমণাত্মক রাহুল, গুজরাট একমাত্র রাজ্যে যেখানে প্রতিবাদ করতে অনুমতি লাগে, বললেন রাগা

নরেন্দ্র মোদীর রাজ্যে গিয়ে আক্রমণাত্মক কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। গুজরাট বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।

Rahul Gandhi (Photo Credit: Twitter/ANI)

নরেন্দ্র মোদীর রাজ্যে গিয়ে আক্রমণাত্মক কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। গুজরাট বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর রাহুল দলকে জেতাতে নেমে পড়লেন ময়দানে। গুজরাটের দাহুদে এক দলীয় কর্মসূচিতে রাহুল অভিযোগ করলেন, গুজরাটে হল দেশের একমাত্র রাজ্য যেখানে প্রতিবাদ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়।

গুজরাটের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানিকে যে কারণে ৩ মাসের জেলে রাখা হল, সেটা তা প্রমাণ করে। জিগনেশকে ১০ বছর জেলে রাখলেও একইরকমভাবে অন্যায়ের প্রতিবাদ চলবে বলে রাহুল রাহুল হুঙ্কার দেন। আরও পড়ুন: কুতুব মিনার আসলে 'বিষ্ণু স্তম্ভ', বিক্ষোভ হিন্দু সংগঠনের

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement