Bangladeshi Women Detained: লুকিয়ে নদী পথে গুজরাটে ঢোকা অবৈধ পাঁচ বাংলাদেশী মহিলা গ্রেফতার

কোনওরকম বৈধ নথি ছাড়াই নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করা পাঁচ বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল গুজরাট পুলিশ (Gujarat)। গুজরাটের দ্বারকা থেকে এই পাঁচ বাংলাদেশী মহিলাকে ধরে পুলিশ।

Five Bangladeshi Women Detained in Dwarka Area. (Photo Credits: X)

কোনওরকম বৈধ নথি ছাড়াই নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করা পাঁচ বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল গুজরাট পুলিশ (Gujarat)। গুজরাটের দ্বারকা থেকে এই পাঁচ বাংলাদেশী মহিলাকে ধরে পুলিশ। স্থানীয় সূত্র মারফত খবর পেয়ে পাঁচ বাংলাদেশী মহিলাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।  তাদের কাছ থেকে বাংলাদেশের নথি পেয়েছে পুলিশ। জেরার মুখে তারা স্বীকার করেছে, কোনও রকম নথি ছাড়াই, লুকিয়ে নদী পথে তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছিল।

গুজরাট পুলিশের দাবি, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রেবশ করা কয়েকজন তাদের মদত দিয়েছে। ভারত থেকে রোজগার করে বাংলাদেশে তাদের পরিবারকে চালানোই তাদের উদ্দেশ্য ছিল। হিন্দু নাম নিয়ে স্থানীয় হিন্দু ছেলেদের বিয়ে করে ভারতে পাকাপাকি বাস করার পরিকল্পনাও বাংলাদেশ থেকে আসা মহিলা অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য  ছিল বলে পুলিশের দাবি।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement