Gujarat: গুজরাটের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক, প্রাণ কাড়ল ৪ কর্মীর
বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন কারখানার চার শ্রমিক। জ্ঞান হারান তাঁরা। অজ্ঞাত অবস্থায় চার কর্মীকে দ্রুত উদ্ধার করে ভরুচের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে ফের মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ কাড়ল কারখানার চারজন শ্রমিকের। শনিবার রাত ১০টার দিকে গুজরাটের (Gujarat) ভারুচ জেলার দাহেজে বিষাক্ত গ্যাস (Toxic Gas) লিকের ঘটনাটি ঘটে। গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের একটি প্রোডাকশন ইউনিটে পাইপ থেকে হঠাৎই বিষাক্ত গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন কারখানার চার শ্রমিক। জ্ঞান হারান তাঁরা। অজ্ঞাত অবস্থায় চার কর্মীকে দ্রুত উদ্ধার করে ভরুচের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন ভোর রাতে মারা যান চারজনই। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনা কীভাবে ঘটল সেই তদন্ত করছে পুলিশ।
গুজরাটে রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক, মৃত ৪...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement